ছবি সংগৃহীত
ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী স ম খালিদুজ্জামানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
সংগঠনটি বলেছে, খালিদুজ্জামান প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে এবং ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার না করলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানানো হবে।
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল্লাহ খান সাইফের পাঠানো বিবৃতিতে বলা হয়, এ ধরনের আচরণ সামরিক বাহিনীর মর্যাদা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার পরিপন্থী। রাজনৈতিক পরিচয় কাউকে আইনের ঊর্ধ্বে রাখে না বলেও উল্লেখ করা হয়।
সংগঠনটি জানায়, ক্যান্টনমেন্ট একটি সংবেদনশীল নিরাপত্তা এলাকা এবং সেখানে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই।































