শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়

ছবি সংগৃহীত

রাজধানীর গুলিস্তান এলাকায় সড়কের পাশ থেকে এক যুবকের কাটা দুই হাত উদ্ধার করেছে পুলিশ। আঙুলের ছাপ বিশ্লেষণের মাধ্যমে ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম ওবায়দুল্লাহ (৩০), বাড়ি নরসিংদীতে।

শনিবার সকালে গুলিস্তানে স্টেডিয়াম মার্কেটের নম্বর গেটের মাঝামাঝি এলাকার রাস্তার পাশ থেকে হাত দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানা- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া হাত দুটির আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় ডাটাবেইসের সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে দেহের বাকি অংশ এখনো উদ্ধার করা যায়নি। সেটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

কীভাবে ওই যুবকের হাত গুলিস্তানে এসে পড়লো এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়