মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশের ৬ সিটিতে নতুন প্রশাসক; দায়িত্বে বিএনপি নেতারা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশের ৬ সিটিতে নতুন প্রশাসক; দায়িত্বে বিএনপি নেতারা

ছবি সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে ছয়জন বিএনপি নেতাকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, করপোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

যাঁরা দায়িত্ব পেলেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক এবং নির্বাচনে দলের চেয়ারম্যান তারেক রহমানএর প্রধান নির্বাচনি এজেন্ট ছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন: বিএনপি নেতা শফিকুল ইসলাম খান। সর্বশেষ নির্বাচনে ঢাকা-১৫ আসনে প্রার্থী হয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানএর কাছে পরাজিত হন।

খুলনা সিটি করপোরেশন: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা- আসনের সাবেক এমপি; সাম্প্রতিক নির্বাচনেও পরাজিত হন।

সিলেট সিটি করপোরেশন: জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট- আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন; পরে জেলার ছয়টি আসনের নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। ২০১৬ সালের সিটি নির্বাচনে মেয়র পদে পরাজিত হন।

গাজীপুর সিটি করপোরেশন: মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। গাজীপুর- আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়