ছবি সংগৃহীত
আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ মার্চ সংসদ অধিবেশন বসবে বলে নির্ধারিত হয়েছে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণও থাকবে।
এর মধ্য দিয়ে নবনির্বাচিত সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।































