ছবি সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় ১৮ মাস পর নিজের আগের কর্মস্থলে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস।
রোববার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার–এ পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাঁকে স্বাগত জানান। সেখানে তিনি গ্রামীণ সংগঠনগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। দায়িত্ব পালন শেষে বিভিন্ন কার্যক্রম পুনরায় শুরু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া ড. ইউনূস চলতি মাসের শেষ দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনেও ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।































