মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সংসদ ভবনে আসছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংসদ ভবনে আসছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে সকাল থেকেই রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এমপিদের গাড়ি সংসদ ভবনের গেটে প্রবেশ করে। সকাল ১০টায় শপথ কক্ষে অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠান।

শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় প্রথমেই শপথ নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সংসদ সদস্যরা।

এদিকে অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন আশপাশ এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়