সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৬ মাসের খাদ্য মজুত ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: শফিকুল আলম

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

৬ মাসের খাদ্য মজুত ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: শফিকুল আলম

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকার বিদায়ের সময় দেশে ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা এবং ২৯ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার সময় রিজার্ভ ছিল প্রায় ১৫ বিলিয়ন ডলার, যা এখন বেড়ে ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রিজার্ভ দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে।

তিনি দাবি করেন, দায়িত্বকালীন সময়ে ব্যাংকিং খাত সচল করা, অর্থনীতি পুনরুদ্ধার প্রশাসনিক সংস্কারে অগ্রগতি হয়েছে। গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়