শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১০:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তিনি দিকনির্দেশনা দিতে পারেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়