মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

ছবি সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সোমবার দুপুরে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের তথ্য জানান।

রোববার রাতে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্দিষ্ট কয়েকজন ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। সিদ্ধান্তটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কেবল ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবংনির্বাচন সুরক্ষা ২০২৬অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন বহন করতে পারতেন। নির্দেশনা নির্বাচন ব্যবস্থাপনা সমন্বয়- শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সইয়ে জারি হয়ে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

তবে সমালোচনার পর ইসি এখন ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সচিবালয়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়