ছবি সংগৃহীত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দিয়েছেন। সংশ্লিষ্ট আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, এসআইএফের পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক তৈরির কাজ শুরু হয়েছে, আগামী সপ্তাহে সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে।
উল্লেখ্য, ২০০৪ সালে র্যাব গঠিত হয়। প্রায় ২২ বছর পর সংস্থাটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো।































