সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নির্বাচনের সময় তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের সময় তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়