শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৪৮ স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

৪৮ স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ঢাকাসহ সারা দেশে মোট ৪৮টি নির্ধারিত স্থানে এসব পণ্য বিক্রি করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ড্রেসড মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা দরে বিক্রি করা হবে।

রমজানে সাধারণ মানুষের বাজার খরচ কমানো ও পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যেই এই বিশেষ বিক্রয় কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়