মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশে ১৪ থেকে ৯৩ দিনের জ্বালানি মজুত: বিপিসি চেয়ারম্যান

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ৩ মার্চ ২০২৬

দেশে ১৪ থেকে ৯৩ দিনের জ্বালানি মজুত: বিপিসি চেয়ারম্যান

ছবি সংগৃহীত

দেশে বর্তমানে লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

মঙ্গলবার ( মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তথ্য জানান।

বিপিসি চেয়ারম্যান বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে বিকল্প বাজার থেকে তেল আমদানির বিষয়টি ভাবা হচ্ছে। তবে বর্তমানে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে আপাতত সরবরাহ বা দামের ওপর কোনো চাপ পড়ার আশঙ্কা নেই।

তিনি জানান, নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গতকাল পর্যন্ত সাতটি জাহাজের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে।

বিপিসি সূত্রে জানানো হয়, বর্তমানেজ্বালানি মজুতের

ডিজেল: মোট মজুত লাখ ১৪ হাজার মেট্রিক টন, ব্যবহারযোগ্য লাখ ৬৪ হাজার মেট্রিক টন; মজুতকাল ১৪ দিন

অকটেন: মোট ৩৭ হাজার মেট্রিক টন, ব্যবহারযোগ্য ৩৪ হাজার মেট্রিক টন; মজুতকাল ২৮ দিন

পেট্রোল: মোট ২১ হাজার মেট্রিক টন, ব্যবহারযোগ্য ১৯ হাজার মেট্রিক টন; মজুতকাল ১৫ দিন

ফার্নেস অয়েল: মোট ৮৫ হাজার মেট্রিক টন, ব্যবহারযোগ্য ৭৬ হাজার মেট্রিক টন; মজুতকাল ৯৩ দিন

জেট -: মোট ৬০ হাজার মেট্রিক টন, ব্যবহারযোগ্য ৫৫ হাজার মেট্রিক টন; মজুতকাল ৩০ দিন

বিপিসি চেয়ারম্যানের ভাষ্য, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে দ্রুত আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়