ছবি সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ইসরায়েল গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেট-এ ভাষণ দিয়েছেন এবং সর্বোচ্চ সম্মাননা ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’-এ ভূষিত হয়েছেন। তিনি এ পদকপ্রাপ্ত প্রথম বিদেশি নেতা বলে জানা গেছে।
স্থানীয় সময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেন গুরিয়ন বিমানবন্দর-এ অবতরণের পর তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরে জেরুজালেমে দুই নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর খাত এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।
বৈঠক শেষে নেসেটে দেওয়া ভাষণে মোদি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ওই হামলায় শোকাহত প্রতিটি পরিবারের পাশে ভারত রয়েছে এবং সংকটের সময় ইসরায়েলের সঙ্গে থাকবে।































