বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

গত বছরের মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যা মামলায় শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসভবন থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। পরবর্তী সময়ে আরও চার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

মামলাগুলোর মধ্যে রয়েছে বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা, পারভেজ হত্যা এবং পুলিশের ওপর হামলা সরকারি কাজে বাধা দেওয়ার মামলা।

প্রথম চারটি মামলা ফতুল্লা মডেল থানায় নিহতদের পরিবারের সদস্যরা দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনের সময় ঢাকানারায়ণগঞ্জ মহাসড়ক ভুঁইগড়, দেলপাড়া এলাকায় গুলিতে চারজন নিহত হন।

অন্য মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে করে। মে আইভীর বাসভবনচুনকা কুটির’- অভিযানকালে পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ককটেল বিস্ফোরণের ঘটনায় ১২ মে মামলা দায়ের করা হয়। এতে আইভীর সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়