ছবি সংগৃহীত
মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
২০২৫ সালের ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আছিয়া তার বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণ ও নির্মম নির্যাতনের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর ১৩ মার্চ সে মারা যায়।
ঘটনার পর ১৩ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়। ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
নিম্ন আদালতের ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শেষে হাইকোর্ট সোমবার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন।































