মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, শ্রাবণ ১২ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯, ২৭ জুলাই ২০২৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ছবি সংগৃহীত

দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন রিট করেন। এতে স্বাস্থ্য, পরিবেশ বাণিজ্য সচিব, বিএসটিআই এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিবাদী করা হয়েছে।

ইএসডিওর এক গবেষণায় ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতে প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়। শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের চারটিতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। গবেষকদের মতে, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকা মানবস্বাস্থ্য পরিবেশের জন্য উদ্বেগজনক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়