ছবি সংগৃহীত
২০১৮ সালে টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশন এ প্রতিবেদন জমা দেয়।
২০১৮ সালের ২৬ মে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একরামুল হক নিহত হন। পরে তার স্ত্রী আয়েশা বেগম অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। সে সময় প্রকাশিত এক অডিও রেকর্ডে গুলির শব্দ ও আহত ব্যক্তির গোঙানির আওয়াজ শোনা যাওয়ায় ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।































