ছবি সংগৃহীত
নিয়োগের চার দিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান।
সোমবার (৩ আগস্ট) তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। চিঠিতে উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। তাই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
গত ৩০ জুলাই সোলিসিটর উইংয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মাহফুজুর রহমানসহ ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।































