মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাতিল হওয়া এসআই–সার্জেন্টদের চাকরি ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বাতিল হওয়া এসআই–সার্জেন্টদের চাকরি ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

২০০৬ সালে দলীয় নিয়োগের অভিযোগে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই সার্জেন্ট চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

মন্ত্রী জানান, সংশ্লিষ্টদের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল এবং শেষ পর্যন্ত অনুমোদন হয়নি। আদালতের রায়ের আলোকে তাদের চাকরি ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। তবে কী কারণে অনুমোদন হয়নি, তা তিনি জানেন না। তা সত্ত্বেও তারা ন্যায়বিচার পাবেন এবং চাকরিতে ফিরবেন বলে আশ্বাস দেন তিনি।

ছাড়া পুলিশের কনস্টেবল পদে বর্তমানে হাজার ৭০১টি শূন্যপদ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব পদে জরুরিভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

পুলিশের কাজে হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, কেউ অবৈধভাবে পুলিশের কাজে বাধা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়