বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব : ডিসিসিআই সভাপতি

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব : ডিসিসিআই সভাপতি

ছবি সংগৃহীত

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, অসহনীয় চাঁদাবাজি ব্যবসাবাণিজ্যে আস্থার সংকট তৈরি করছে। তাঁর অভিযোগ, সরকার পরিবর্তনের পরও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পুলিশ, রাজস্ব কর্মকর্তা বিভিন্ন গোষ্ঠী চাঁদা দাবি করছে। কারখানা, অফিস রাস্তায়ও চাঁদা দিতে হচ্ছে। চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন, খেলাপি ঋণগ্রস্তদের পুনর্বাসন এবং ব্যাংকঋণের সুদের হার কমানোর দাবি জানান। পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারে বেসরকারি খাতকে সহায়তার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়