মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬, শ্রাবণ ২৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ১১ আগস্ট ২০২৬

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

ছবি সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম কত

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

দিনের ব্যবধানে আবার দাম বাড়ল

এর আগে সর্বশেষ গত আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তখন ২১ ক্যারেটের প্রতি ভরি লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

চলতি বছরে ১০১ বার সমন্বয়

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫০ দফা দাম বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়