বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির

ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আলী হোসেন ফকির। বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন তিনি। সময় একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এর অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম-এর স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন আলী হোসেন ফকির। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠপর্যায় থেকে সদর দপ্তর পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নেত্রকোনা, ফেনী মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ্যাপিড রেসপন্স ফোর্স (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট এবং এপিবিএন খুলনা, এপিবিএন ঢাকা এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স এসপিবিএন- কর্মরত ছিলেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন তিনি। পেশাগত প্রশিক্ষণ সরকারি কাজে যুক্তরাষ্ট্র চীনসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক হিসেবেও যুক্ত রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৬৮ সালের এপ্রিল বাগেরহাট সদর এলাকায় জন্মগ্রহণ করা আলী হোসেন ফকির ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র এক কন্যা সন্তানের জনক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়