ছবি সংগৃহীত
ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটো গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়িয়ে ১,৩০৬ টাকা থেকে ১,৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। একই সঙ্গে অটো গ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে।
এর আগে গত ৪ জানুয়ারি ১২ কেজি এলপিজির দাম ৫৩ টাকা বাড়ানো হয়েছিল।































