মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪ দেশ ছাড়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ৩ মার্চ ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪ দেশ ছাড়ার আহ্বান

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের ১৪টি দেশ দ্রুত ত্যাগের নির্দেশনা দিয়েছে। চলমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে সতর্কতা জারি করা হয়েছে।

কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলেন, “গুরুতর ঝুঁকিবিবেচনায় আমেরিকান নাগরিকদের বর্তমানে যে পরিবহনব্যবস্থা চালু আছে, তা ব্যবহার করে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দেশগুলো ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সতর্কবার্তায় যেসব দেশের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো

বাহরাইন

মিসর

ইরান

ইরাক

ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড

জর্ডান

কুয়েত

লেবানন

ওমান

কাতার

সৌদি আরব

সিরিয়া

সংযুক্ত আরব আমিরাত

ইয়েমেন

পররাষ্ট্র দফতর জানিয়েছে, সংশ্লিষ্ট অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই যেসব মার্কিন নাগরিক এখনো এসব দেশে অবস্থান করছেন, তাদের সতর্ক থাকতে এবং দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়