রোববার ১৫ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ১৫ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনের শুরুতে স্পিকারের আসন ফাঁকা রেখে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংসদের কার্যক্রম শুরু করা হয়।

পরে সংসদ সদস্যদের উপস্থিতিতে স্পিকার নির্বাচনের কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং স্পিকার হিসেবে নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার নির্বাচিত হন কায়সার কামাল।

ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশনকে নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ নতুন সরকারের নীতি কর্মপরিকল্পনা নিয়ে সংসদে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়