রোববার ১৫ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আগারগাঁও থেকে ভিভিআইপি প্রতারক গ্রেফতার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ১৫ মার্চ ২০২৬

আগারগাঁও থেকে ভিভিআইপি প্রতারক গ্রেফতার

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা এক ব্যক্তিকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকার পানির ট্যাংকি সংলগ্ন স্থান থেকে মো. আব্দুস সালাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। একটি গোয়েন্দা সংস্থার অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত সচিব পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ অর্থ লেনদেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়া এবং নানা ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

তার এসব কার্যক্রম সম্পর্কে সরকারের বিভিন্ন পর্যায়ে অভিযোগ পৌঁছানোর পর গোয়েন্দা সংস্থা বিষয়টি যাচাই-বাছাই শুরু করে। প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আব্দুস সালামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার সঙ্গে জড়িত সম্ভাব্য সহযোগী এবং প্রতারণার শিকার ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়