ছবি সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জনতার ইশতেহার’ নামে এই ইশতেহার বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে প্রকাশ করা হয়।
রাষ্ট্র সংস্কার, সুশাসন ও আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে ইশতেহারে যুবকদের ক্ষমতায়ন, নারীর নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপকে প্রাধান্য দেওয়া হয়েছে।
ইশতেহারের উল্লেখযোগ্য দফাগুলো হলো—
বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন
রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য ও কর্মসংস্থান সৃষ্টি
নারীদের নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত
প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ গঠন
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ রাষ্ট্র
কৃষি, শিল্প ও এসএমই খাতে ব্যাপক কর্মসংস্থান
সমানুপাতিক (পিআর) পদ্ধতিসহ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা জোরদার
শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মৌলিক সংস্কার
দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা
জামায়াতের দাবি, এই ইশতেহারের মাধ্যমে একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরা হয়েছে।































