বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ ইতিবাচক: ইইউ পর্যবেক্ষক প্রধান

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ ইতিবাচক: ইইউ পর্যবেক্ষক প্রধান

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক পরিবেশকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। তিনি বলেছেন, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক এবং সার্বিক পরিস্থিতি আশাব্যঞ্জক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন। ইভারস আইজাবস জানান, কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন হলেও সামগ্রিকভাবে নির্বাচন আয়োজনের পরিবেশ ভালো রয়েছে।

তিনি বলেন, আজ থেকেই ইইউর স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন। তারা ভোটের দিনসহ নির্বাচনের আগের পরিস্থিতিও সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।

অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিয়ে ইইউ মিশনের প্রধান বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠী নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পরিবেশ নিশ্চিত করাই ইইউ পর্যবেক্ষক মিশনের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়