সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জামায়াত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না: শিশির মনির

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না:  শিশির মনির

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, দলটির নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী তাদের এমপিরা এসব সুবিধা নেবেন না।

এর আগে ৭ নভেম্বর ২০২৫ সিলেটে এক সমাবেশে দলটির আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন, জামায়াত থেকে কেউ এমপি হলে তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ি নেবেন না।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়