বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ‘বাংলার নতুন মীরজাফর’: জামায়াত

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ৫ মার্চ ২০২৬

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ‘বাংলার নতুন মীরজাফর’: জামায়াত

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে সাবেক অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকেবাংলার নতুন মীরজাফরআখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বৃহস্পতিবার ( মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৫৩টি আসনে ভোটগ্রহণ নিয়ে তাদের অভিযোগ রয়েছে। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বক্তব্যের মাধ্যমে বিগত সরকারেরইলেকশন ইঞ্জিনিয়ারিংয়েরপ্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

তাহের বলেন, নির্বাচন নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে তিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকেলন্ডন ষড়যন্ত্রের মূল হোতাবলে উল্লেখ করেন। তার দাবি, বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে আগের সরকারের ভেতর থেকেই নানা ষড়যন্ত্র করা হয়েছিল।

জামায়াতের নায়েবে আমির আরও বলেন, সাবেক এই উপদেষ্টারা জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে ভণ্ডুল করেছেন। তাইইলেকশন ইঞ্জিনিয়ারিংয়েরঅভিযোগে অভিযুক্ত দুই উপদেষ্টাকে আইনের মাধ্যমে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার সেই সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসেছে। একই সঙ্গে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এটিকে সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি।

ডেপুটি স্পিকার পদ প্রসঙ্গে তাহের বলেন, সংবিধানের আলোকে সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব এলে বিষয়টি নিয়ে ভাবতে পারে জামায়াত। তবে সে ক্ষেত্রেজুলাই সনদবাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, মার্কিন কর্মকর্তা পল কাপুরর সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা জানিয়েছে জামায়াতের প্রতিনিধিদল। পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য বৃদ্ধি এবং দেশের তরুণদের কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়