শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনা, জানালেন চীনা রাষ্ট্রদূত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৩, ১৮ জুলাই ২০২৬

বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনা, জানালেন চীনা রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

বাংলাদেশে উচ্চগতির বুলেট ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা অবস্থানে রয়েছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএম) নিয়ে কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন প্রয়োজনীয় কারিগরি আর্থিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজও দ্রুত এগোচ্ছে বলে জানান তিনি।

ইয়াও ওয়েন আরও বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের তাজা কাঁঠাল চীনে রপ্তানির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রটোকল সই হয়েছে। এর ফলে আমের পর কাঁঠালের জন্যও চীনের বিশাল বাজার উন্মুক্ত হবে, যা দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সংলাপ এগিয়ে নিতে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই সমাধানে চীন মধ্যস্থতামূলক ভূমিকা অব্যাহত রাখবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়