বুধবার ১৫ জুলাই ২০২৬, আষাঢ় ৩১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নাগরিক সচেতনতা ছাড়া পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব নয়: মির্জা ফখরুল

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ জুলাই ২০২৬

নাগরিক সচেতনতা ছাড়া পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব নয়: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

নগরকে পরিচ্ছন্ন বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।

বুধবার রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিতনগরের বর্জ্য ব্যবস্থাপনা ; আমার-আপনার সকলের দায়িত্বশীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত সম্প্রসারণের কারণে ঢাকার নগর ব্যবস্থাপনা ক্রমেই জটিল হয়ে উঠছে। পরিস্থিতিতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের দায়িত্ববোধ সচেতনতা বৃদ্ধি জরুরি।

তিনি বলেন, ঢাকার দ্রুত নগরায়নের ফলে নগর গ্রামীণ সংস্কৃতির মিশ্র প্রভাব তৈরি হয়েছে। অনেকেই এখনো নগরজীবনের নিয়ম-শৃঙ্খলা নাগরিক দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অভ্যস্ত নন। তাই বাসযোগ্য নগর গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

মির্জা ফখরুল বলেন, মানুষ যখন জানে আইন ভাঙলে জবাবদিহি করতে হবে, তখন তারা নিয়ম মেনে চলতে আগ্রহী হয়। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা কিংবা স্বয়ংক্রিয় ট্রাফিক নজরদারির আওতায় আইন মানার প্রবণতার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, জবাবদিহির সংস্কৃতি একটি উন্নত নাগরিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, নগর ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় ছাড়া ঢাকার সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতাও বাড়াতে হবে।

শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ নাগরিক দায়িত্ববোধের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় শুধু অবকাঠামো নয়, মানুষের আচরণগত পরিবর্তনও জরুরি। গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রচারণা এবং স্থানীয় উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

তিনি বলেন, একসময় বুড়িগঙ্গার পানি ছিল স্বচ্ছ নির্মল। বর্তমানে দূষণের কারণে নদীর অবস্থা উদ্বেগজনক। সরকার বুড়িগঙ্গা তুরাগ নদী পুনরুদ্ধারে কাজ করছে। পাশাপাশি মেঘনা নদী থেকে ঢাকায় প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার সুপেয় পানি সরবরাহের একটি প্রকল্পও বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে।

মন্ত্রী বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককেও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়