সোমবার ১৩ জুলাই ২০২৬, আষাঢ় ২৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, নতুন করে ১৫ জেলায় প্লাবনের আশঙ্কা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ১৩ জুলাই ২০২৬

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, নতুন করে ১৫ জেলায় প্লাবনের আশঙ্কা

ছবি সংগৃহীত

টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল পাহাড়ধসের কারণে দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা সংশ্লিষ্ট দুর্ঘটনায় এখন পর্যন্ত সাত জেলায় ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে আরও ১৫ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ড।

দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় আহত হয়েছেন ৩৯ জন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। জেলাটিতে ২৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে জন, রাঙামাটিতে জন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার হবিগঞ্জ জেলার ৫৮টি উপজেলা, ৩৮৬টি ইউনিয়ন এবং ১১টি পৌরসভা বন্যাকবলিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ। পানিবন্দি রয়েছে লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবার।

দুর্গত মানুষের জন্য হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৪৪ হাজার ৪৫৭ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা। সেখানে প্রায় লাখ ৯৫ হাজার মানুষ বন্যার শিকার হয়েছেন এবং পানিবন্দি রয়েছে প্রায় লাখ ৪৭ হাজার ৫০০ পরিবার।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় পানি কমতে শুরু করলেও উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম খাগড়াছড়ির নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর নোয়াখালীর কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ছাড়া সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম গাইবান্ধার নদী তীরবর্তী এলাকাও বন্যার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

বন্যাদুর্গতদের সহায়তায় সরকার এখন পর্যন্ত কোটি ৭৫ লাখ টাকা এবং হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। পাশাপাশি সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশের ৬৪ জেলার জন্য কোটি ৬০ লাখ টাকা হাজার ৯৫০ মেট্রিক টন চাল মজুত রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়