ছবি সংগৃহীত
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত জীবনের এক বিশাল ভান্ডার। কিন্তু অনেকেই জানেন না, ফোনের কিছু সেটিংস সবসময় চালু থাকলে অজান্তেই বিভিন্ন তথ্য অ্যাপ বা অনলাইন সেবার কাছে পৌঁছে যেতে পারে। একান্ত সময়ে গোপনীয়তা রক্ষায় সচেতন থাকুন এই বিষয়গুলোয়।
ভয়েস অ্যাসিস্ট্যান্ট বন্ধ রাখুন: গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি নিয়মিত ব্যবহার না করলে বন্ধ রাখুন। এতে গোপনীয়তা বাড়বে এবং ব্যাটারিও সাশ্রয় হবে।
মাইক্রোফোন ও ক্যামেরার অনুমতি পর্যালোচনা করুন: প্রাইভেসি সেটিংস থেকে অপ্রয়োজনীয় অ্যাপের ক্যামেরা ও মাইক্রোফোন অ্যাক্সেস বন্ধ করে দিন।
লোকেশন সারাক্ষণ চালু রাখবেন না: 'অলওয়েজ অ্যালাউ' না রেখে 'হোয়াইল ইউজিং দ্য অ্যাপ' বা 'আস্ক এভরি টাইম' নির্বাচন করুন।
গ্যালারির পূর্ণ অ্যাক্সেস দেবেন না: একটি ছবি আপলোডের জন্য পুরো গ্যালারির অনুমতি না দিয়ে 'সিলেক্টেড ফটোস' অপশন ব্যবহার করুন।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ সীমিত করুন: নিয়মিত ব্যবহার করেন না এমন অ্যাপের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সেটিংস থেকে বন্ধ রাখুন।
পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে চলুন: হোটেল বা ক্যাফের উন্মুক্ত ওয়াই-ফাই সবসময় নিরাপদ নয়। ব্যক্তিগত কাজে মোবাইল ডাটা ব্যবহার করাই ভালো।
সবসময় কণ্ঠস্বর শোনার ফিচার নিষ্ক্রিয় করুন: নির্দিষ্ট শব্দ শনাক্তের জন্য সক্রিয় থাকা ফিচারগুলো ব্যবহার না করলে বন্ধ রাখুন।
এই সহজ অভ্যাসগুলোই আপনার ব্যক্তিগত মুহূর্ত ও তথ্য দুটোকেই আরও সুরক্ষিত রাখতে সাহায্য করবে।































