সোমবার ১৩ জুলাই ২০২৬, আষাঢ় ২৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, সুদ ৪ শতাংশ

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ১৩ জুলাই ২০২৬

বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, সুদ ৪ শতাংশ

ছবি সংগৃহীত

নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। এখন থেকে কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, সুদের হার সর্বোচ্চ  শতাংশ। জামানত দিতে পারলে এই সীমা বাড়বে ৩৫ লাখ পর্যন্ত। রোববার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী জানান, তরুণ নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন স্কিমের আকার ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে।

স্টার্টআপদের জন্য আলাদা সুবিধার কথা জানিয়ে মন্ত্রী বলেন, '৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড' নামে একটি পৃথক তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে মাত্র শতাংশ সুদে ঋণ পাবেন স্টার্টআপ উদ্যোক্তারা। ছাড়া দেশের ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে 'বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি, পিএলসি' গঠন করা হয়েছে, যার মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলো সরাসরি ইক্যুইটি বিনিয়োগ পেতে পারবে।

বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংকের আওতায় এখন হাজার ২০০ কোটি টাকার নতুন তহবিল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়