ছবি সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার সকাল পৌনে ১০টার দিকে মৃত্যু হয় প্রাণীটির।
এর আগে শনিবার বিকেলে টেকনাফের নাইট্যাংপাড়া এলাকায় প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে হাতিটি নিচে পড়ে যায়। ভারী বৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটি ধসে পড়ার কারণে খাবারের সন্ধানে পাহাড়ে ওঠা হাতিটি পিছলে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে তার পেছনের দুই পায়ে ও পেটে গুরুতর আঘাত লাগে।
বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করেন। তবে সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে হাতিটির ময়নাতদন্ত করবে ভেটেরিনারি দল।































