ছবি সংগৃহীত
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশনে প্রশ্নোত্তর, শোকপ্রস্তাব, জরুরি জনস্বার্থের বিষয়, বেসরকারি সদস্যদের প্রস্তাব ও আইন প্রণয়ন কার্যক্রম রয়েছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের হতে পারে। প্রয়োজন হলে সময় বাড়ানো হবে। সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিল উল্লেখযোগ্য। সম্পত্তি হস্তান্তর আইনে বাবা-মা জীবিত থাকা পর্যন্ত তাঁদের দেওয়া সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার নিশ্চিত করার প্রস্তাব রয়েছে।
এছাড়া সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। এতে বিএনপি থেকে ৭ ও জামায়াত থেকে ৫ জন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। অন্যান্য দল থেকেও সদস্য রাখার কথা রয়েছে।































