মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ভাদ্র ৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ২৪ আগস্ট ২০২৬

নুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ছবি সংগৃহীত

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। বাকি ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

২০১৯ সালের এপ্রিল মাদরাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ১০ এপ্রিল ঢাকায় তার মৃত্যু হয়।

এরপর ফেনীর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একই বছরের ২৪ অক্টোবর অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। সেই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল জেল আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট আজ রায় দিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়