বুধবার ১৯ আগস্ট ২০২৬, ভাদ্র ৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ১৯ আগস্ট ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

ছবি সংগৃহীত

দিনাজপুর- (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৯টা ৩৫ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলার নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

তার বড় ছেলে অরবিন্দ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে সতীশ চন্দ্র রায়ের বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সতীশ চন্দ্র রায় ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য উপদেষ্টা পরিষদের সদস্যসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তৎকালীন দিনাজপুর- দিনাজপুর- আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সতীশ চন্দ্র রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রথম মন্ত্রিসভায় মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

বুধবার শেষকৃত্য

পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিরল উপজেলার মোস্তফাবাদ এলাকার পারিবারিক শ্মশানে সতীশ চন্দ্র রায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়