শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ উদ্ধার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ৫ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ উদ্ধার

ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী এক নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুরুষটির গলায় গামছা প্যাঁচানো ছিল।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে। আশুলিয়া থানা পুলিশ ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়