রোববার ৩০ আগস্ট ২০২৬, ভাদ্র ১৫ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

ছবি সংগৃহীত

ঢাকাচট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে এক রোগীর মৃত্যু হয়েছে।

নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। স্বজনদের ভাষ্য অনুযায়ী, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর শুক্রবার রাতে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছানোর পর যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।

সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে শুক্রবার সকাল থেকে সংস্কারকাজ শুরু হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। শনিবার সকাল পর্যন্ত ঢাকাগামী লেনে যানজট অব্যাহত ছিল।

দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী চালকেরা। প্রচণ্ড গরমে বিশেষ করে নারী, শিশু বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়ছেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট নিয়ন্ত্রণ যাত্রীদের দুর্ভোগ কমাতে তারা কাজ করছে। সূত্র: প্রথম আলো

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়