শনিবার ১৫ আগস্ট ২০২৬, শ্রাবণ ৩১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিদেশে যেতে না হয় এমন চিকিৎসাব্যবস্থা গড়তে চাই: প্রধানমন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ১৫ আগস্ট ২০২৬

বিদেশে যেতে না হয় এমন চিকিৎসাব্যবস্থা গড়তে চাই: প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না। এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে চিকিৎসার জন্য কাউকে বিদেশে যেতে না হয়।

শনিবার (১৫ আগস্ট) সকালে নিউরোসায়েন্স হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, প্রত্যন্ত দরিদ্র মানুষের কাছে সাশ্রয়ী মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে -হেলথ কার্ডভিত্তিক রেফারেল ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথাও জানান তিনি।

নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে হাজারে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ায় এটিই সবচেয়ে বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়