ছবি সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহতদের জন্য আবাসন প্রকল্পের নির্মাণকাজ আগামী আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১৪টি বহুতল ভবন নির্মাণ করা হবে এবং সর্বোচ্চ তিন বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি শহীদ ও আহতদের পরিবারের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করবে এবং এটি তাদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার প্রতীক। তিনি জানান, সরকার ইতোমধ্যে ভাতা, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে, আর আবাসন প্রকল্প সেই উদ্যোগেরই অংশ।































