ছবি সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জনগণের বন্ধু, সেবক এবং আইনের নিরপেক্ষ প্রয়োগকারী হিসেবেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।
রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, মানবাধিকার সুরক্ষা এবং জনগণের আস্থা অর্জনে পুলিশকে পেশাদার, জবাবদিহিমূলক ও নিরপেক্ষ থাকতে হবে। পাশাপাশি সাইবার অপরাধ, ডিজিটাল প্রতারণা ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আধুনিক দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পুরস্কার প্রদান করেন।































