ছবি সংগৃহীত
পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন বয়কটকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভের প্রভাবে মিরপুরে দোকানপাট বন্ধ রয়েছে এবং বেশিরভাগ এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে।
জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির দাবি, গত ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদের ১৭ সদস্য নিহত হয়েছেন। তবে প্রশাসনের দাবি, সংঘর্ষে একজন নিরাপত্তা সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। এ অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত মুজাফফরাবাদের উদ্দেশে লংমার্চ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। মানবাধিকার সংস্থাগুলো ঘটনাটির স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।































