সোমবার ২৭ জুলাই ২০২৬, শ্রাবণ ১১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবিতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ২৬ জুলাই ২০২৬

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবিতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির সব সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

গ্রেফতারের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সাংবিধানিক সুরক্ষা ভোগ করেছেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুযোগ ছিল না। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সরকার আমলে নেওয়ার মতো নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন এসএসএফ, পিজিআরসহ নির্ধারিত নিরাপত্তা অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়