শনিবার ২৫ জুলাই ২০২৬, শ্রাবণ ৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ২৩ জুলাই ২০২৬

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫

ছবি সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫)-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে সাময়িকভাবে (প্রভিশনালি) হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরও প্রকাশ করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুযায়ী ফল প্রস্তুত প্রকাশ করা হয়েছে। তবে এটি সাময়িক ফলাফল। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফল নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িকভাবে উত্তীর্ণদের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীরা রয়েছেন। প্রকাশিত তালিকায় রোল নম্বরগুলো মেধাক্রম অনুযায়ী নয়, বরং রোল নম্বরের ক্রমানুসারে সাজানো হয়েছে।

পিএসসি জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই কমিশনের ওয়েবসাইট এবং পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

ছাড়া, কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র বা অন্যান্য তথ্য-উপাত্তে ভুল, অসংগতি বা বিধিবহির্ভূত কিছু পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়