শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, আশ্বিন ১১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ১১ আগস্ট ২০২৬

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ছবি সংগৃহীত

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। আখেরি চাহার সোম্বা ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় পৃথক নোটিশ দিয়ে ছুটি ঘোষণা করেছে।

এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বুধবার ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আখেরি চাহার সোম্বা কী

‘আখেরি চাহার সোম্বা’ আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।

এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়