শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, আশ্বিন ১০ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এসএসসিতে জিপিএ-৫ পেলেন রুদ্র

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৬, ১১ আগস্ট ২০২৬

এসএসসিতে জিপিএ-৫ পেলেন রুদ্র

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৌহার্দ্য তালুকদার রুদ্র।


২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৌহার্দ্য তালুকদার রুদ্র। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় তিনি এ কৃতিত্ব অর্জন করেন।

সৌহার্দ্য তালুকদার রুদ্র সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী তার প্রাপ্ত ফল জিপিএ-৫

ফলাফল বিবরণীতে দেখা যায়, বাংলা, গণিত, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং উচ্চতর গণিতসহ বিভিন্ন বিষয়ে তিনি এ প্লাস পেয়েছেন। ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পেয়েছেন এ গ্রেড।

সৌহার্দ্য তালুকদার রুদ্রের বাবা শুভ্রাংশু শেখর তালুকদার এবং মা মণিকা রানি দাস। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সৌহার্দ্যের এই ফলাফল তার পরবর্তী শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। তারা তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়